ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

১২ মামলায় পাঁচবার পুলিশের হাতে গ্রেফতার হয়েছিল টনের্ডো আশিক

কক্সবাজারে দলবেঁধে পর্যটক নারীকে ধর্ষণের ঘটনায় প্রধান অভিযুক্ত আশিকুল ইসলাম আশিক ওরফে টনের্ডো আশিকের বিরুদ্ধে বিভিন্ন সময় ১২টি মামলা হয়েছিল। এসব মামলায় তিনি পাঁচবার পুলিশের হাতে গ্রেফতারও হয়েছিলেন।


সোমবার (২৭ ডিসেম্বর) সকালে রাজধানীর কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।


তিনি জানান, নারী পর্যটককে ধর্ষণের পর থেকে আশিকুল প্রথমে দুই দিন কক্সবাজারে আত্মগোপনে ছিলেন। এরপর তিনি বুঝতে পারেন তাকে যেকোনো সময় গ্রেফতার করা হতে পারে। এরপর পটুয়াখালীতে আত্মীয়ের বাড়ি যাওয়ার পরিকল্পনা করেন। নিজেকে আত্মগোপন করতে একটি এসি মাইক্রোবাস ভাড়া করে পটুয়াখালীতে যাচ্ছিলেন আশিক। রবিবার (২৬ ডিসেম্বর) র‌্যাবের গোয়েন্দারা মাদারীপুর থেকে তাকে গ্রেফতার করেন।


তিনি আরও বলেন, টর্নেডো আশিকের একটি গ্যাং আছে। যারা কক্সবাজারে জোরপূর্বক বিভিন্ন বাসা-বাড়ি কমদামে ভাড়া নিয়ে সেখানে বিভিন্ন অনৈতিক কাজে সঙ্গে জড়িত ছিল। তার বিরুদ্ধে কক্সবাজারের বিভিন্ন থানায় ১২টি মামলা আছে। এসব মামলায় পাঁচবার পুলিশ তাকে গ্রেফতার করে।

ads
ads
ads

Our Facebook Page

↑